বেলা যে ফুরায়ে যায় খেলা কি ভাঙে না হায়,
অবোধ জীবন-পথ-যাত্রী।
কে ভুলায়ে বসাইল কপট পাশায় ?
সকলি হারিলি তায় তবু খেলা না ফুরায়,
অবোধ জীবন-পথ-যাত্রী।
পথের সম্বল, গৃহের দান,
বিবেক উজ্জ্বল, সুন্দর প্রাণ-
তা কি পণে রাখা যায় খেলায় তা কে হারায়।।
অবোধ জীবন পথ-যাত্রী।
আসিছে রাতি, কত রবি মাতি?
সখীরা যে চলে যায় খেলা ফেলে চলে আয়,
অবোধ জীবন পথ যাত্রী।।
Discussion
Public comments for Bela Je Furaye Jay are available on the discussion page.
View discussion