Back to Library
Patriotic

আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট Amra Nehat Gorib

Rajanikanta Sen

Amra Nehat Gorib lyrics by Rajanikanta Sen (1905). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আমরা নেহাত্ গরীব আমরা নেহাত্ ছোট ;
তবু আজি সাত কোটি ভাই জেগে ওঠো ||

জুড়ে দে ঘরের তাঁত সাজা দোকান ;
বিদেশে না যায় ভাই গোলারি ধান ;
আমরা মোটা খাব, ভাই রে প’রবো মোটা ;
মাখবো না ল্যাভেন্ডার, চাই নে ‘অটো’ ||

নিয়ে যায় মায়ের দুধ পরে দুয়ে’
আমরা, রব কি উপোসী ঘরে শুয়ে ?
হারাস্ নে ভাই রে, আর এমন সুদিন
মায়ের পায়ের কাছে এসে জোটো ||

ঘরের দিয়ে আমরা পরের মেঙে ;
কিন্ বো না ঠুন্ কো কাঁচ, যায় যে ভেঙে ;
থাকলে, গরীব হয়ে, ভাই রে, গরীব চালে,
তাতে হ’বে নাকো মান খাটো ||

Read in Banglish
Amra nehat gorib amra nehat choto ; Tobu aaji saat koti bhai jege otho || Jure de ghorer tat saja dokan ; Bideshe na jay bhai golari dhan ; Amra mota khabo, bhai re porbo mota ; Makhbo na lavender, chai ne 'otto' || Niye jay mayer dudh pore duye’ Amra, robo ki uposi ghore shuye ? Harash ne bhai re, aar emon sudin Mayer payer kache ese joto || Ghorer diye amra porer menge ; Kinbo na thunko kanch, jay je bhenge ; Thakle, gorib hoye, bhai re, gorib chale, Tate hobe nako maan khato ||

Related songs

More songs you may enjoy.

Patriotic

Shyamal Shoshsho Bhora

শ্যামল-শস্য ভরা

Rajanikanta Sen

"শ্যামল-শস্য ভরা চির শান্তিবিরাজিত, পুন্যময়ী; ফল-ফুল-পূরিত; নিত্য সুশোভিত; যমুনা সরস্বতী গঙ্গা বিরাজিত।"

Patriotic

Mayer Deoya Mota Kapor

মায়ের দেওয়া মোটা কাপড়

Rajanikanta Sen

"মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই ; দীন-দুঃখিনী মা য়ে তোদের তার বেশী আর সাধ্য নাই |"

Inspirational

Moh Rajani Bhor Hoilo Jago Nagarbasi

মোহ রজনী ভোর হইল জাগ নগরবাসী

Rajanikanta Sen

"মোহ রজনী ভোর হইল জাগ নগরবাসী। পূর্ব গগনে সূর্য কিরণ, দুঃখ তিমির নাশি।। আর্য্য কীর্তি-মধুর গান বিহগ ঢালিছে অমিয়-প্রাণ"

Inspiring

Mukto Praner Dipto Basona

মুক্ত প্রাণের দীপ্ত-বাসনা

Rajanikanta Sen

"মুক্ত প্রাণের দীপ্ত-বাসনা তৃপ্ত করিবে কে? বদ্ধ বিহগে মুক্ত করিয়া ঊর্ধ্বে ধরিবে কে।।"

Devotional

Keno Bonchito Hobo Chorone

কেন বঞ্চিত হব চরণে

Rajanikanta Sen

"কেন বঞ্চিত হব চরণে? আমি কত আশা ক’রে ব’সে আছি, পাব জীবনে, না হয় মরণে।"

Devotional

Setha, Ami Ki Gahibo Gaan

সেথা, আমি কি গাহিব গান

Rajanikanta Sen

"সেথা, আমি কি গাহিব গান? যেথা গভীর ওঙ্কারে সাম-ঝঙ্কারে কাঁপিত দূর-বিমান।।"

Discussion

Public comments for Amra Nehat Gorib are available on the discussion page.

View discussion