মেঘেরা চলে চলে যায়, চাঁদেরে ডাকে ‘আয়, আয়’।
ঘুমঘোরে বলে চাঁদ ‘কোথায় কোথায়’॥
না জানি কোথা চলিয়াছে, কী জানি কী যে সেথা আছে,
আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়॥
সুদূরে, অতি অতিদূরে, বুঝি রে কোন্ সুরপুরে
তারাগুলি ঘিরে ব’সে বাঁশরি বাজায়।
মেয়েরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে,
লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়॥
Discussion
Public comments for Meghera Chole Chole Jay are available on the discussion page.
View discussion