Back to Library
Philosophical

শেষের সেদিন Sheser Sedin

Nachiketa Chakraborty

Sheser Sedin lyrics by Nachiketa Chakraborty (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2024

গীতিকার
ডঃ অলক পাত্র
কণ্ঠশিল্পী
নচিকেতা চক্রবর্তী
ধরণ
আধুনিক
Lyrics

শেষের সেদিন যদি কোনোদিন
হঠাৎ করে আসে,
শেষের সেদিন যদি কোনো দিন
হঠাৎ করে আসে,
ব্যস্ত হয়ো না বন্ধু
আমার শেষ দেখার আশে।
শেষের সেদিন যদি কোনোদিন
হঠাৎ করে আসে,
খোঁজ করোনা ফুলের তোড়ার
রাখতে শরীর পাশে,
আমায় বিদায় জানাতে
গান ভাসিয়ো বাতাসে,
আমার গান ভাসিয়ো বাতাসে,
শেষের সেদিন যদি কোনোদিন
হঠাৎ করে আসে।

লিখে ভরো না ডাইরির পাতা
আমার গল্প কথনে,
দেয়াল ঢেকো না নানান ছবিতে
আমায় রাখতে মনে।

খুঁজে ফিরো না সঙ্গ আমার
খুঁজে ফিরো না সঙ্গ আমার,
সমাধিবেদী সকাসে,
আমার গান ভাসিয়ো বাতাসে,
শেষের সেদিন যদি কোনোদিন
হঠাৎ করে আসে।

প্রতি গানে গানে পড়বে শ্বাস
ভরবে বুক আশ্বাসে,
জীবন মোদের তেমনি আছে
গানেরই প্রশ্বাসে,
যদি গান ভাসে বাতাসে।

রেখে ভরো না দুয়ার আঙিনা
আমার উপকরণে,
দেরাজ ভরো না পোশাক আশাকে
স্মৃতি-চিহ্ন মেনে।

গড়ো না কোনো স্মৃতি সৌধ
গড়ো না কোনো স্মৃতি সৌধ,
স্মরণিকার প্রয়াসে,
আমার গান ভাসিয়ো বাতাসে,
শেষের সেদিন যদি কোনোদিন
হঠাৎ করে আসে,
ব্যস্ত হয়ো না বন্ধু
আমার শেষ দেখার আশে,
শেষের সেদিন যদি কোনোদিন
হঠাৎ করে আসে।

Read in Banglish
Sheser sedin jodi konodin hothat kore ase, sheser sedin jodi kono din hothat kore ase, byasto hoyo na bondhu amar shesh dekhar ashe. sheser sedin jodi konodin hothat kore ase, khoj korona phooler torar rakhte shorir pashe, amay biday janate gan bhasiyo batase, amar gan bhasiyo batase, sheser sedin jodi konodin hothat kore ase. likhe bhoro na diary-r pata amar golpo kothone, deyal dheko na nanan chobite amay rakhte mone. khunje phiro na shongo amar khunje phiro na shongo amar, somadhibedi sokase, amar gan bhasiyo batase, sheser sedin jodi konodin hothat kore ase. proti gane gane porbe shwas bhorbe buk ashwase, jibon moder temni ache ganer-i proshwase, jodi gan bhase batase. rekhe bhoro na duyar angina amar upokorone, deraj bhoro na poshakh ashake smriti-chinho mene. goro na kono smriti soudho goro na kono smriti soudho, shoronikar proyase, amar gan bhasiyo batase, sheser sedin jodi konodin hothat kore ase, byasto hoyo na bondhu amar shesh dekhar ashe, sheser sedin jodi konodin hothat kore ase.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Milestone

মাইলস্টোন

Nachiketa Chakraborty

"বাঁধন ছাড়া পথে ডাকলো যখন আমার বাউল মন বোঝেনি তখন সেই পথেই আবার ধুলো মেখে বারবার"

Philosophical

Jakhon Shomoy Thomke Daray

যখন সময় থমকে দাঁড়ায়

Nachiketa Chakraborty

"যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন"

Melancholic

Raat Jaga

রাত জাগা

Nachiketa Chakraborty

"রাত জাগা দুটি চোখে এখনো আলো দূরের আকাশ আজও নিকষ কালো ও"

Inspirational

Sokal Hobe Ki Na

সকাল হবে কি না

Nachiketa Chakraborty

"ভোরের হাওয়ায় আভাস থাকে সকাল হবে কিনা গহীন রাত্রি শেষে আলো আসবেই এ কথা তো অনেক আগে জানা"

Cynical

Corporate Prem

কর্পোরেট প্রেম

Nachiketa Chakraborty

"সকাল থেকে বন্ধ তোমার ফোন কাটছে তাই ছন্দ। সকাল থেকে বন্ধ তোমার ফোন কাটছে তাই ছন্দ,"

Melancholic

Briddhashram

বৃদ্ধাশ্রম

Nachiketa Chakraborty

"ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামী দামী সবচেয়ে কম দামী ছিলাম একমাত্র আমি।"

Discussion

Public comments for Sheser Sedin are available on the discussion page.

View discussion