ভোরের হাওয়ায় আভাস থাকে
সকাল হবে কিনা
ভোরের হাওয়ায় আভাস থাকে
সকাল হবে কিনা
গহীন রাত্রি শেষে আলো আসবেই
এ কথা তো অনেক আগে জানা
তবু হতাশায় ভরে গেলে মন
খুঁজে ফিরি অনুপ্রাণন ।।
ডাহুক জেগে থাকে ভোরেরই আশায়
সুদিনের আশা বুকে সাহস জাগায়
জাগো জাগো
বধির মননে ঢেলে দাও আলো
কাঁটা তার জানেনা পথের সীমানা ।।
আমার মনেতে আছে আলোরই রেখা
গভীর গহীনে রাখা ফিনিক্স পাখা
জাগো জাগো
বন্ধ বিবেকে রবি রঙ মাখো
চাতক করে না কভূ বৃষ্টি গণনা ।।
পুড়ছে আপন ভূমি পুড়ছে স্বপন
বুকে জমা ঘৃণা হবেই বিস্ফোরণ
জাগো জাগো
জীবনে জীবন গেঁথে তীরন্দাজ হও
পাথরের মত যারা তারাই হয়েনা ।।
Discussion
Public comments for Sokal Hobe Ki Na are available on the discussion page.
View discussion