মধুর মধুর স্বরে ডেকেছে আমারে গো কদমতলে
কত আদরে কইরে মধুর স্বরে ডাকে রাধে আয় কদমতলে
তার নয়ন বাঁকা ভঙ্গী বাঁকা গো চূড়ার উপর ময়ূর পাখা গো
কত রমণীর মন করছে হরিণ মণির মনোহরা গো
ভাইবে রাধারমণ বলে কে কে যাবে জল আনিতে
জলে গেলে হইবে দেখা প্ৰাণ বন্ধুয়ার সনে।।
Discussion
Public comments for Modhur Modhur Swore Dekheche Amare are available on the discussion page.
View discussion