সখী উপায় কি করি প্ৰেম বিরহে অঙ্গ জ্বলে আর কতো বা ধৈর্য ধরি।।ধু।।
হাসিমুখে প্রেমসুধা খাইলাম গেলাস ভরি
না জানিতাম এত জ্বালা সুধার মাঝে আছে করি।
সুধায় যে গরলের কার্য আগে কেমনে আন্দাজ করি
হাসিমুখে খাইয়া এখন যন্ত্রণা হইয়াছে ভারী।
কি হইয়াছে ওগো বধু জিগায় ননদ শাশুড়ী
কি কই, আর কই না কেমনে যন্ত্রণা অসহ্য ভারী।
ভাবিয়া রাধারমণ বলে না বাঁচি না মারি–
সুখের লাগি দুখ বাড়াইলাম এখন উপায় কি করি?
Discussion
Public comments for Sakhi Upay Ki Kori are available on the discussion page.
View discussion