মধুর, তোমার শেষ যে না পাই Modhur Tomar Shesh Je Na Pai

মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ–
ভুবন জুড়ে রইল জেগে আনন্দ-আবেশ॥

দিনান্তের এই এক কোণাতে সন্ধ্যামেঘের শেষ সোনাতে
মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ॥

সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার ’পরে
অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে।

এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়
শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ॥

বাংলিশ/Banglish

Modhur, tomar shesh je na pai prohor holo shesh– Bhubon jure roilo jege anondo-abesh. Dinanter ei ek konate shondhyamegher shesh shonate Mon je amar gunjoriche kothay niruddesh. Sayantoner klanto phuler gondho hawar 'pore Angobihin alingone shokol ongo bhore. Ei godhulir dhushorimay shyamol dhorar shimay shimay Shuni bone bonontore oshim ganer resh.

Discussion

Public comments for Modhur Tomar Shesh Je Na Pai are available on the discussion page.

View discussion