ও মুমিন মুসলমান ভাই
আমি বলি তোমাদেরে
নামাজ পড়িও ও ভাই
আল্লাজির দরবারেে।।
একমনেতে পড়ো নামাজ
জায়নামাজের ঘরে
সিজদা দাও দয়ালের পায়ে
দৃঢ় বিশ্বাস করে।।
নামাজ পড়ো ওহে মুমিন
নিহমিক অন্তরে
আল্লাহ বিনে আর কিছু
না রাখিও ভিতরে।।
বিনয়ে মিনতি করে
আল্লাজির দরবারে
শুদ্ধ করো নামাজ তোমার
আল্লাহর সেবা করে।।
সাক্ষাতে রহিবেন খোদা
কুদরতি রুপ ধরে
এই বিশ্বাস রাখিও মনে
জায়নামাজের ঘরে।।
আমার জন্য কইরো দোয়া
নামাজ পড়ার পরে
যেন আল্লাহর পাই দিদার
আমি গুনাহগারে।।
Discussion
Public comments for O Mumin Musolman Bhai are available on the discussion page.
View discussion