কোন দিন সব ঘর ভেঙ্গে দিয়ে
দেখবে এই নগর প্রতিমা
যেন হয়ে গেছে ধুলিময় প্রান্তর ও
হারিয়ে গেছে কত শতাব্দীর মহিমা
জীবনের গতি কত মন্থর
কোন দিন এই প্রাণহীন লোকালয়ে
থাকবেনা আর উগ্র কোলাহল
শুনে দেখো ভেঙ্গে পড়া দেয়াল
ফিরিয়ে দেয় কত মানুষের হাহাকার
জীবনের গতি কত মন্থর
সেই দিন নিজ হাতে
ভেঙ্গে দিয়ে সব জীবনেরই স্বপ্নগুলোকে
ছেড়ে ছিলাম মোর গাঁ
ভেবেছি যে বদলে যাবে
ঋণ-ভারে নত, পরাজিত সেই
জীবন নামের জুয়া খেলাতে যে
প্রতিদিন এই মিথ্যের ইতিহাসে
হারিয়ে যায় কত জীবনের সংগ্রাম
পড়ে থাকে প্রানহীন দেহগুলি
মুছে দেয় বৃষ্টি কত জীবনের স্বপ্ন
জীবনের গতি কত মন্থর
কোন দিন এই নিষ্ঠুর প্রহসনে
হয় যাবে ধ্বংস অশান্তির নীলাকাশ
বেঁচে থাকে ছিটেফোটা স্মৃতিগুলো
থেকে যাবে শুধু এই করুণ উপহাস
জীবনের গতি কত মন্থর
Discussion
Public comments for Mohanogor are available on the discussion page.
View discussion