এই তো এই নিঝুম রাত
স্বপ্নীল এই তারার সাজ
ছন্দে গড়া এই তাজ
এই পৃথিবী
এই তো এই সবুজ বন
আকাশের এই নীল বরণ
আমার দেহের গড়ন
এই পৃথিবী
এই তো এই পৃথিবী
শেখানো দৃষ্টি শেখানো ছবি
এই তো এই পৃথিবী
শেখানো বর্ণনা
এই তো এই চেনা পথ
চেনা ঘর আর চেনা রথ
ছকে বাধা নিয়ম
এই পৃথিবী
এই তো আমার ধরন
খুঁজি শুধু কারণ
সুপ্ত আমার এ মন
এই পৃথিবী
Discussion
Public comments for Shekhano Bornona are available on the discussion page.
View discussion