মন মুসল্লি ভাই রে বলি নিবেদনে
নামাজ পড় নামাজ পড়, পড় একমনে।।
নামাজ পড় নামাজ পড়
বুঝবা মনে মনে
কিবলামুখী কেবল আল্লাহ
আছেন মোর সামনে।।
হৃদে জায়নামাজ বিচাও
ভাবিও রে ক্ষণে
সিজদা দিলাম দয়াল মাবুদ
তোমার কুদরতি চরণে।।
নামাজে কেউ নাই স্রষ্টা
আল্লাহ তায়ালা বিনে
তাহার নামে কর সিজদা
এক দয়ালের নামে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
কেহ নাই ভূবনে
কেবল আল্লাহ হয় অংশীদার
নামাজ মধ্যখানে।।
Discussion
Public comments for Mon Musolli Bhai Re Boli Nibedone are available on the discussion page.
View discussion