Back to Library
Romantic

মন নিয়ে আমি লুকোচুরি-খেলা খেলি প্রিয়ে Mon Niye Ami Lukochuri-Khela Kheli Priye

Kazi Nazrul Islam

Mon Niye Ami Lukochuri-Khela Kheli Priye lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

[ দ্বৈত ] গান
পুরুষ॥ মন নিয়ে আমি লুকোচুরি-খেলা খেলি প্রিয়ে।
স্ত্রী॥ ধরিতে পারি না পেতে তাই প্রেম-ফাঁদ
আমি মেঘ তুমি চাঁদ, ফের গো কাঁদিয়ে॥

পু॥ মন্দ বায় আমি গন্ধ লুটি শুধু
চাইনে আমি সে মধু,
স্ত্রী॥ চাইনে চাইনে বঁধু!
তাহে নাই সুখ নাই,
আমি পরশ যে চাই।

পু॥ স্বপন-কুমার ফিরি যে আমি
মন ভুলিয়ে।
উভয়ে॥ চলো তবে যাই মোরা স্বপ্নের দেশে
জোছনায় ভেসে
নন্দন-পারিজাত ফুল ফুটিয়ে॥

Read in Banglish
[ Duet ] Gan Purush: Mon niye ami lukochuri-khela kheli priye. Stri: Dhorite pari na pete tai prem-phand Ami megh tumi chand, pher go kandiye. Pu: Mondo bay ami gondho luti shudhu Chaine ami se modhu, Stri: Chaine chaine bodhu! Tahe nai sukh nai, Ami porosh je chai. Pu: Swapon-kumar phiri je ami mon bhuliye. Ubhoye: Cholo tobe jai mora swaponer deshe Jochonay bhese Nondon-parijat phul phutiye.

Related songs

More songs you may enjoy.

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Ke Pathale Lipir Duti

কে পাঠালে লিপির দূতী

Kazi Nazrul Islam

"কে পাঠালে লিপির দূতী গোপন লোকের বন্ধু গোপন। চিনতে নারি হাতের লেখা মনের লেখা চেনে গো মন॥"

Romantic

Ruper Dipali Utsab Ami Dekhechi Tomar Onge

রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে

Kazi Nazrul Islam

"রূপের দীপালি-উৎসব আমি দেখেছি তোমার অঙ্গে। শত ফুলশর মুরছায় প্রিয়া, তোমার নয়নভঙ্গে॥"

Romantic

Se Amar Gopon Kotha Shune Ja O Sokhi

সে আমার গোপন কথা শুনে যা ও সখী

Kazi Nazrul Islam

"সে আমার গোপন কথা শুনে যা ও সখী! ভেবে না পাই বলব কী॥ প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে"

Romantic

Laili Tomar Esechhe Firiya

লায়লী তোমার এসেছে ফিরিয়া

Kazi Nazrul Islam

"লায়লী তোমার এসেছে ফিরিয়া মজনুঁ গো আঁখি খোলো। প্রিয়তম! এতদিনে বিরহের নিশি বুঝি ভোর হলো।।"

Romantic

Mor Ghum Ghore Ke Ele Monohor

মোর ঘুম ঘোরে কে এলে মনোহর

Kazi Nazrul Islam

"মোর ঘুম ঘোরে কে এলে মনোহর নমো নমো নমো নমো শ্রাবণ মেঘে নাচে নটবর ঝম ঝম ঝম ঝম ।"

Discussion

Public comments for Mon Niye Ami Lukochuri-Khela Kheli Priye are available on the discussion page.

View discussion