মন রে, কবে ভবে সূর্যের যোগ হয়
কর বিবেচনা।
চন্দ্রকান্তি যোগ মাস অন্তে
ভবে আছে জানা।।
যে জাগে সেই ভোগের সাথে
অমূল্য ধন পাবে হাতে
ক্ষুধা-তৃষ্ণা যাবে তাতে
এমন ধন খুঁজলে না৷।
চন্দ্ৰকান্তি সূর্যকান্তি
ধরে আছে আলেক কান্তি
যুগল গত হও একান্তি
পাবি উপাসনা।।
অখণ্ড উদ্ভাস রতি
রসিকের প্রাণরসের প্রতি
লালন ভেবে কয় সম্প্রতি
দেহ খুঁজে দেখ না।।
Discussion
Public comments for Mon Re Kobe Bhobe Suryer Jog Hoy are available on the discussion page.
View discussion