মন রবে না রে চিরকাল, নারীর
যৌবন যমুনার জোয়ার।
নারী জাতি অল্পমতি সন্ধানে
করাইছে পিরীতি,
কামরতি দিয়া মন ভুলায়।
শুকনা ফুলের মধু খাইয়া
ভ্রমর ঠাঠ খানে রাখছে সংসার।
ভাইবে রাধারমণ বলে
কেন গো তুই প্ৰেম করিলে
ও নারী ছাইড়া গেলে
দিবে গালি রে
মন বলবে পাছে হায় রে হায়।
Discussion
Public comments for Mon Robe Na Re Chirokal are available on the discussion page.
View discussion