সজনী গো গুরু ধন ধন চিনলাম না।
অমূল্য ধন গুরুর চরণ ভজন হইল না।।
বেচিলাম জিনিস নগদ বাকী, লইয়া গেল দিয়া ফাঁকি
আর কতদিন বসে থাকি আসল উসল হৈল না।।
আমার মনেতে মন পাগল, বনে পাগল ময়না
হৃদয় পিঞ্জিরার পাখি সিয়ালে বেড়ায় না।
কামনদীতে তিন ধারা চিনতে পারলাম না
সেই নদী চিনতে পারলে তন্ত্ৰমন্ত্র লাগে না।
শ্রীরাধারমণ বলে আমার ঘাটে যাওয়া হইল না
বেভুলেতে দিন গায়াইলাম গুরুর চরণ ভজালাম না।
Discussion
Public comments for Sajani Go Guru Dhan Dhan Chinlam Na are available on the discussion page.
View discussion