মন তো সেই কবে মরে গেছে Mon To Sei Kobe More Geche

মন তো সেই কবে মরে গেছে
স্মৃতির অতলে তাকে দিয়েছি কবর
এতদিন পর বুঝি পড়লো মনে
তাই কি নিতে এলে আমার খবর

ঝরে যাওয়া ফুল কি বৃন্তে আবার শোভা পায়
শুকিয়ে অবশেষে লুটায় পথের ধূলায়
আমিও তেমন করে হয়েছি বিলীন
দুঃখ আমার তাই হয়েছে দোসর

ছিল যত স্বপ্ন মিথ্যে হলো দুরাশায়
তুমি তো খেলার ছলে ফিরিয়ে দিয়েছ আমায়
তোমাকে ভালোবেসে দুঃখ পেলাম
বেদনায় এই বুক হয়েছে পাথর

বাংলিশ/Banglish

Mon to sei kobe more geche Smritir otole take diyechi kobor Etodin por bujhi porlo mone Tai ki nite ele amar khobor Jhore jawa phul ki brinte abar shobha pay Shukiye obosheshe lutay pother dhulay Amio temon kore hoyechi bilin Dukkho amar tai hoyeche doshor Chilo joto shopno mithye holo durashay Tumi to khelar chole phiriye diyecho amay Tomake bhalobeshe dukkho pelam Bedonay ei buk hoyeche pathor

Discussion

Public comments for Mon To Sei Kobe More Geche are available on the discussion page.

View discussion