পলাশ ফুটেছে শিমুল ফুটেছে Palash Phuteche Shimul Phuteche

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
এসেছে দারুন মাস
আমি জেনে গেছি তুমি
আসবে না ফিরে
মিটবে না পিয়াস

কতদিন আশার স্বপন
দেখেছি সঙ্গোপনে
হৃদয় আমার ভরিয়ে ছিলাম
দখিনা সমীরনে
স্বপন আমার বিফল হলো
আসেনি সে মধুমাস

তোমার রঙিন কুঞ্জ মেলায়
রঙ দিতে আমি এসে
এ মন আমার রাঙিয়ে ছিলাম
তোমাকেই ভালোবেসে
সুখের বাতাস বহে না এখন
হৃদয়ে দীর্ঘশ্বাস

বাংলিশ/Banglish

Palash phuteche shimul phuteche Eseche darun mash Ami jene gechi tumi Ashbe na phire Mitbe na piyash Kotodin ashar shopon Dekhechi shongopone Hridoy amar bhoriye chilam Dokhina somirone Shopon amar bifol holo Asheni she modhumash Tomar rongin kunjo melay Rong dite ami eshe E mon amar ragiye chilam Tomakei bhalobeshe Shukher batash bohe na ekhon Hridoye dirghoshwash

Discussion

Public comments for Palash Phuteche Shimul Phuteche are available on the discussion page.

View discussion