সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জরো জর
সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
ও মন রে ঘুণে করলো জরো জর
আমি কি করে বাস করিব এই ঘরে রে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন
তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
অহ মন রে…
তিন তক্তার এ নৌকা খানি
ও মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে ছেঁচিবো নৌকার পানিরে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
আসি রাইতে ভবের মাঝারে
ও মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার এই স্বপন
কি মিথ্যা হইতে পারে রে
আমার এই স্বপন
কি মিথ্যা হইতে পারে রে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে তুই সে আমার মন
Discussion
Public comments for Mon Tore are available on the discussion page.
View discussion