তাসের দেশে বারেবার
এভাবে দিন বদলেরই
আসে ডাক।
কুয়াশা সরিয়ে আবার
উঠছে রোদ। ভালবাসা
জারি থাক…
যাদের কথা রোজ
হয়েছিল নিখোঁজ,
শুনতে হবে কাল তাদের কথাই।
কোনও নতুন ভোর
পাঠাবে সুখবর,
আনবে সাথে রোশনাই…
হোক সত্যিরই জয়,
আসছে সময়
ভরসা বুকে…
ডাকলে আগামী,
সম্ভবামি
যুগে যুগে…
তাসের দেশে বারেবার
এভাবে দিন বদলেরই
আসে ডাক।
কুয়াশা সরিয়ে আবার
উঠছে রোদ। ভালবাসা
জারি থাক…
পায়
মাথার ছাদ
নবজাতক স্বপ্নেরা।
আলেয়ায়
কাটিয়ে রাত
জোনাকিদের ঘরে ফেরা…
আর না ভয় পেয়ে বলা
নত শিরে জো-হুকুম
হ্যামলিনের বাঁশিঅলা
ভাঙিয়েছে এসে ঘুম…
দমিয়ে দেওয়া ফের
যাবে না যে তাদের,
লড়ছে যারা রাজপথের লড়াই।
কোনও নতুন ভোর
পাঠাবে সুখবর,
আনবে সাথে রোশনাই…
হোক সত্যিরই জয়,
আসছে সময়
ভরসা বুকে…
ডাকলে আগামী,
সম্ভবামি
যুগে যুগে…
তাসের দেশে বারেবার
এভাবে দিন বদলেরই
আসে ডাক।
কুয়াশা সরিয়ে আবার
উঠছে রোদ। ভালবাসা
জারি থাক…
Discussion
Public comments for Taasher Deshe are available on the discussion page.
View discussion