বেঁচে থাকা জুড়ে রোজ
কেন এতো কোলাহল,
তিন ভাগ জল আর
বাকি টুকু টলমল,
তিন ভাগ জল আর
বাকি টুকু টলমল।
টলমলে গান গাই বাঁধি সুর
হওয়াতে,
জলে রাখি ছাই আর রোদ মাখি
ছায়াতে।
বেঁচে থাকা জুড়ে রোজ
কেন এতো কোলাহল,
তিন ভাগ জল আর
বাকি টুকু টলমল,
তিন ভাগ জল আর
বাকি টুকু টলমল।
পথে একা থেকে যায়
মরা কোনো নদী চর,
পথ ভুলে যারা আসে
এজীবনে বরাবর।
ফিরে তারা চলে যায়
কথা ভাঙা সেদিনে,
তবু তাকে রেখে দি
কবিতায় আনমনে।
ছোঁয়া লাগা সে ভোরে
আলো ফোটে অবিকল,
চোখ মেলে তাকালে
বাকি টুকু টলমল,
চোখ মেলে তাকালে
বাকি টুকু টলমল।
টলমলে পথেরও চোখে জল মুছিয়ে
যদি ফিরে দেখা হয় ছুটি রাখি গুছিয়ে।
বেঁচে থাকা জুড়ে রোজ
কেন এতো কোলাহল,
তিন ভাগ জল আর
বাকি টুকু টলমল,
তিন ভাগ জল আর
বাকি টুকু টলমল।
Discussion
Public comments for Tolomol are available on the discussion page.
View discussion