বলেছিলে দেখা হবে
শরতের এই লগনে,
মন টানে ঘরের পানে,
পথ চেয়ে ছদ্মবেশে।
কাশ বনে দুজনে
দ্বিধাহীন উচ্ছাসেতে।
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে
মেতে যাবো উৎসবেতে।
হাসনু হানা সুবাস ছড়ায়,
অবুঝ দুচোখ মনের দরজায় ।
যত সুখ তোমায় নিয়েই,
আশে পাশে সব সীমানায়।
অবুঝ দুচোখ মনের দরজায়।
জানালার কার্নিশে,
দু চোখের নালিশে,
সকল বাধা ভেঙে ,
নতুন কোনো এক ভোরে।
ওই নীল সাগরে
কত স্মৃতির ভিড়ে,
চোখ টানে তবুও
আজ কোন সুদূরে।
দেওয়াল জুড়ে আছড়ে পরে,
নির্বাক সব কথার ভীড়ে।
অবুঝ দুচোখ মনের দরজায় ।
যত সুখ তোমায় নিয়েই,
আশে পাশে সব সীমানায়।
অবুঝ দুচোখ মনের দরজায়।
Discussion
Public comments for Moner Dorjay are available on the discussion page.
View discussion