মনোপথে এল বনহরিণী;
একি মনোহারিণী?
তার সজল কাজল-আঁখি
কেন তা নাহি জানি।
পথের বাঁশরি শুনি কি পথহারা?
থাকি থাকি তাই চকিত দুটি তারা?
কারে চাহে তুমি বন বিহারিনী?
থমকি থির একি বঙ্কিম ভঙ্গি?
আছে কি এ প্রাঙ্গনে তব প্রেমসঙ্গী?
কোথা যুথ তব, কোথা বনস্থালিনী?
আইলে হেথায়, জেনে কি পথ ভুলি?
বন ছাড়ি কেন মনবিষাদিনী।।
Discussion
Public comments for Monopothe Elo Bonohorini are available on the discussion page.
View discussion