Back to Library
Enchanting

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি Mor Bina Othe Kon Sure Baji

Rahul Dutta

Read Mor Bina Othe Kon Sure Baji in Bengali and Banglish transliteration, from Mor Bina Othe Kon Sure.

Updated

Lyrics

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
কোন্ নব চঞ্চল ছন্দে।
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
কোন্ নব চঞ্চল ছন্দে।

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি।
আসে কোন্ তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চলপ্রান্ত,
আলোকের নৃত্যে বনান্তে মুখরিত অধীর আনন্দে।
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
কোন্ নব চঞ্চল ছন্দে।

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি।
অম্বরপ্রাঙ্গন মাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে
কার পদপরশন-আশা
তৃণে তৃণে অর্পিল ভাষা।

সমীরণ বন্ধনহারা উন্মন কোন্ বনগন্ধে
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
কোন্ নব চঞ্চল ছন্দে।
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি
কোন্ নব চঞ্চল ছন্দে।
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি।

Read in Banglish
Mor bina othe kon sure baji Kon nabo chanchalo chhonde. Mor bina othe kon sure baji Momo ontoro kompito aaji nikhiler hridoy-sponde Mor bina othe kon sure baji Kon nabo chanchalo chhonde. Mor bina othe kon sure baji. Aashe kon torun oshanto ure basonancholopranto, Aaloker nritye bonante mukhorito odhir anonde. Mor bina othe kon sure baji Kon nabo chanchalo chhonde. Mor bina othe kon sure baji. Omboroprangon majhe nisshoro monjir gunje Oshruto sei tale baje korotali pollob-punje Kar podoporoshon-asha Trine trine orpilo bhasha. Somiron bondonhara unmon kon bonogondhe Mor bina othe kon sure baji Kon nabo chanchalo chhonde. Mor bina othe kon sure baji Momo ontoro kompito aaji nikhiler hridoy-sponde Mor bina othe kon sure baji Kon nabo chanchalo chhonde. Mor bina othe kon sure baji.

Related songs

More songs you may enjoy.

Awakening

Sannyasi

সন্ন্যাসী

Rabindranath Tagore

"সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত। বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥"

Devotional

Sara Jiban Dilo Alo Surya Graha Chand

সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ

Rabindranath Tagore

"সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥ মেঘের কলস ভ'রে ভ'রে প্রসাদবারি পড়ে ঝ'রে,"

Serene

Ajike Ei Shokal Belate

আজিকে এই সকালবেলাতে

Rabindranath Tagore

"আজিকে এই সকালবেলাতে বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে।। আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে,"

Inspirational

Je Thake Thak-na Dware

যে থাকে থাক-না দ্বারে

Rabindranath Tagore

"যে থাকে থাক-না দ্বারে, যে-যাবি যা-না পারে ॥ যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় রে ডাকি একা তুই চলে যা রে ॥"

Resilient

Jete Jete Ekla Pothe

যেতে যেতে একলা পথে

Rabindranath Tagore

"যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে, ওরে, এবার ঝড়কে পেলেম সাথি।"

Devotional

Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো

Rabindranath Tagore

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"

Discussion

Public comments for Mor Bina Othe Kon Sure Baji are available on the discussion page.

View discussion