সুজন মাঝিরে,
কোন ঘাটে লাগাইবা তোমার নাও ?
ও সুজন মাঝিরে,
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
আমি পাড়ের আশায় বইসা আছি
ও আমি পাড়ের আশায় বইসা আছি
আমায় লইয়া যাও ..
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
ও সুজন মাঝিরে,
কোন ঘাটে লাগাইবা তোমার নাও ?
এই পারেতে দরদি নাই
ওই পারেতে যাইবার চাই,
আরে এই পারেতে দরদি নাই
ওই পারেতে যাইবার চাই,
হয় না আমার পারে যাওয়া
হয় না আমার পারে যাওয়া
চঞ্চলিয়া চলিয়া যাও ..
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
সুজন মাঝি রে,
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে
উড়ায় আমার ..
উড়ায় আমার বুকের পাষাণ
কাঁপায় না বাতাসে।
তোমার দেখা পাইনা বলে
নিত্য ভাসি নয়ন জলে,
তোমার দেখা পাইনা বলে
নিত্য ভাসি নয়ন জলে,
হয়না আমার তোমায় পাওয়া
হয়না আমার তোমায় পাওয়া,
চঞ্চলিয়া চলিয়া যাও ..
কোন ঘাটে লাগাইবা তোমার নাও?
ও সুজন মাঝি রে,
কোন ঘাটে লাগাইবা তোমার নাও ?
আমি পাড়ের আশায় বইসা আছি,
ও আমি পাড়ের আশায় বইসা আছি,
আমায় লইয়া যাও..
কোন ঘাটে লাগাইবা তোমার নাও ?
ও সুজন মাঝিরে,
কোন ঘাটে লাগাইবা তোমার নাও ?
বলো কোন ঘাটে লাগাইবা তোমার নাও ?
Discussion
Public comments for Sujon Majhi Re are available on the discussion page.
View discussion