মোর পথিকেরে বুঝি এনেছ এবার মোর করুণ রঙিন পথ!
এসেছে এসেছে আহা অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ॥
সে যে সাগরপারের বাণী মোর পরানে দিয়েছে আনি, আহা
তার আঁখির তারায় যেন গান গায় অরণ্যপর্বত॥
দুঃখসুখের এ পারে, ও পারে, দোলায় আমার মন–
কেন অকারণ অশ্রুসলিলে ভরে যায় দু’নয়ন।
ওগো নিদারুণ পথ, জানি–জানি পুন নিয়ে যাবে টানি, আহা, তারে–
চিরদিন মোর যে দিল ভরিয়া যাবে সে স্বপনবৎ॥
Discussion
Public comments for More Pothikere Bujhi Enecho Ebar are available on the discussion page.
View discussion