মৌলা ধন হে,
মম অঙ্গে কিবা রঙ লাগিলো
আউলা ঝাউলা হইয়া বাউলা
নাচন ও তুলিলো।।
কোন বা ফাকে চক্ষু আমার
তোমার রুপ দেখিলো
উজারিয়া গানার তালে
হাতে তালি দিলো।।
ভুল ভুল সব ভুল
ভুলের নাচ নাচিলো
ভাবিয়া চোখেরই কোণে
জলের চিট মারিলো।।
কোন বা রুপে নাচে বন্ধে
চোখ যে অন্ধ হলো
বিন্দিয়া বিন্দিয়া আমার
চাঁদ বদন ঢলিলো।।
এ ভাবিয়া নাঈম মিয়া
বিশ্বাস ও করিলো
দিলের চক্ষে বন্ধের রুপ
শেষে দেখা গেল।।
Discussion
Public comments for Moula Dhon He are available on the discussion page.
View discussion