নাঈম ডাকে রে
আল্লাজির নাম ডাকে সরলে
কোথায় আছে আল্লাজি মোর
পাই তারে কোথায় গেলে।।
আমি কত ভূলের অংশীদারি
কত পথ যাই ভূলে
আল্লাজির নাম লইয়া কত
পথে গেলাম নেমে।।
নাঈমে দয়াময় নাম
জানে মাবুদ আল্লাহ
তিনি ছাড়া এই ভবে আর
নেই যে কেহ ইলাহ।।
দয়াল আল্লাহ করলে দয়া
ঠেকায় কে কোন কালে
বাঁচবে সকল জন মানব
আপন কর্মে ভূলে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
আমি পড়ছি গ্যাড়াকলে
দয়াল মাবুদ নামটা ধরি
যদি উদ্ধার করে।।
Discussion
Public comments for Naim Dake Re Allajir Nam Dake Sorole are available on the discussion page.
View discussion