মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে
দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে ॥
মায়াজালে বন্দি হয়ে আর কতকাল থাকিব
মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব
আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে ॥
তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই
শাস্ত্রগ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই
কোন সাগরে খেলতেছ লাই ভাবতেছি তাই অন্তরে
পাগল আবদুল করিম বলে দয়া কর আমারে
নতশিরে করজোড়ে বলি তোমার দরবারে
ভক্তের অধীন হও চিরদিন থাক ভক্তের অন্তরে ॥
Discussion
Public comments for Murshid Dhon He, Kemne Chinibo Tomare are available on the discussion page.
View discussion