Back to Library
Devotional

মুর্শিদের প্রেমবাজারে কে যাবে রে আয় Murshider Prembajare Ke Jabe Re Ay

Shah Abdul Karim

Murshider Prembajare Ke Jabe Re Ay lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

কণ্ঠশিল্পী
শাহ আবদুল করিম
Lyrics

মুর্শিদের প্রেমবাজারে
কে যাবে রে আয়
যেতে যদি হয় বিলম্ব নয়
চল যাই সকালবেলায় ॥

মনে মনে যোগ পড়িলে
সময়ে রাস্তা ধরিলে
সুজনের সঙ্গ করিলে
সুবাতাসে প্রাণ জুড়ায় ॥

সেই বাজারে যারা যাবে
মন্ত্র নয় মন্ত্রণা পাবে
বেচা-কেনা ভাবে-ভাবে
বিনা মূল্যে মাল বিকায় ॥

পঞ্চরসের রসিক হলে
মিশে যায় পাগলের দলে
বাউল আবদুল করিম বলে
আমার দিন বিফলে যায় ॥

Read in Banglish
Murshider prembajare Ke jabe re ay Jete jodi hoy bilombo noy Chol jai sokal-belay. Mone mone jog porile Somoye rasta dhorile Sujoner songo korile Subatase pran juray. Sei bajare jara jabe Montro noy montrona pabe Becha-kena bhabe-bhabe Bina mulye mal bikay. Ponchoroser rosik hole Mishe jay pagoler dole Baul Abdul Korim bole Amar din bifole jay.

Related songs

More songs you may enjoy.

Socially Conscious

Mago Ami Kishe Doshi

মাগো আমি কিসে দোষী

Shah Abdul Karim

"মাগো আমি কিসে দোষী গরিবের দুঃখ বুঝি বলে মা গরিবকে তাই ভালোবাসি ॥"

Reflective

Bhatir Chithi

ভাটির চিঠি

Shah Abdul Karim

"দয়াল নাম ভরসা করে আরম্ভ করলাম। রচনায় দ্বিপদী ছন্দ ধরলাম ॥ ছন্দ যে হলো আমার জীবনের সাথি। সুর তাল ছন্দে আমি কথার মালা গাঁথি ॥"

Devotional

Bishwopoti Khoda Tomar Mohima Opar

বিশ্বপতি খোদা তোমার মহিমা অপার

Shah Abdul Karim

"বিশ্বপতি খোদা তোমার মহিমা অপার রাখো-মারো ভাঙো-গড়ো তুমি বিনে কেবা কার ॥"

Melancholic

Je Dukkho Ontore Go Sokhi Kaono Na Jay

যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায়

Shah Abdul Karim

"যে দুঃখ অন্তরে গো সখি কওনও না যায় আর কতকাল গাঁথব মালা প্রাণবন্ধুর আশায় গো সখি কওনও না যায় ॥"

Devotional

Mon Amar Jay Na Supothe

মন আমার যায় না সুপথে

Shah Abdul Karim

"মন আমার যায় না সুপথে কী করি এখন পাগল মনে বুঝ মানে না হইল না সাধন ভজন ॥"

Devotional

Murshid Amare Koro Paar

মুর্শিদ আমারে কর পার

Shah Abdul Karim

"মুর্শিদ আমারে কর পার তুমি বৈ আর কারে ডাকি কে আছে দরদি আর ॥"

Discussion

Public comments for Murshider Prembajare Ke Jabe Re Ay are available on the discussion page.

View discussion