মুরশিদের ঠাঁই লেনা রে ভেদ বুঝে।
এই দুনিয়ায় সিনায় সিনায় কি ভেদ নবী বিলিয়েছে।
নেকতন বান্দারা যত
ভেদ পড়ে আউলিয়া হত
নাদানেরা শূল চাঁচিত
মনসুর তার সাবুদ আছে৷
সিনার ভেদ সিনায় সিনায়
সফিনার ভেদ সফিনায়
যেভাবে যার মনে হল ভাই
সেইভাবে সেই দাঁড়িয়েছে।
কুতর্কী আর কুস্বভাবী
তারে ভেদ বলে নাই নবী
ভেদের ঘরে দিয়ে চাবি
শরার মতে বুঝিয়েছে৷
তফসির হোসেনী যার নাম
তাই ছুঁড়ে মসনবী কালাম
ভেদ এসারায় লেখা তামাম
লালন বলে নাই নিজে।।
Discussion
Public comments for Murshider Thnai Lena Re Bhed Bujhe are available on the discussion page.
View discussion