না জানি কোন ছন্দে
একি দোলা জাগে,
আজ আমার এত কেন ভাল লাগে।
ঝির ঝির ঝির হাওয়ার দোলা
বনফুলের কুঞ্জে,
গুন গুন সারাবেলা মৌমাছি ঐ গুঞ্জে
মনে হয় এ লগন আসেনি তো আগে।
ওরে ও পলাশ পারুল তোরা শোন,
হায় হারিয়ে গেছে আমার মন,
আকাশে বাতাসে তাই একি দোলা লাগে।
রিম্ ঝিম্ ঝিম্ নেশা লাগে
মহুল ফুলের গন্ধে,
দোল দোল দোল কার নূপুরের
sur বাজে ছন্দে–
এ জীবন ভরে ওঠে তাই অনুরাগে।
Discussion
Public comments for Na Jani Kon Chhonde are available on the discussion page.
View discussion