Back to Library
Devotional

নাচিছে নটনাথ শংকর মহাকাল Nachiche Natonath Shonkor Mohakal

Kazi Nazrul Islam

Nachiche Natonath Shonkor Mohakal lyrics by Kazi Nazrul Islam (1931). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album
Aleya
Release

1931

Lyrics

নাচিছে নটনাথ, শংকর মহাকাল।
লুটাইয়া পড়ে দিবারাত্রির বাঘছাল,
আলো-ছায়ার বাঘ-ছাল॥

ফেনাইয়া ওঠে নীলকণ্ঠের হলাহল,
ছিঁড়ে পড়ে দামিনী অগ্নি-নাগিনি দল,
দোলে ঈশান-মেঘে ধূর্জটি-জটাজাল॥

বিষম ছন্দে বোলে ডমরু নৃত্যবেগে,
ললাট-বহ্নি দোলে প্রলয়ানন্দে জেগে।
চরণ-আঘাত লেগে জাগে শ্মশানে কঙ্কাল॥

সে নৃত্য-ভঙ্গে গঙ্গা-তরঙ্গে
সংগীত দুলে ওঠে অপরূপ রঙ্গে,
নৃত্য-উছল জলে বাজে জলদ তাল॥

নৃত্যের ঘোরে ধ্যান-নিমীলিত ত্রিনয়ন
প্রলয়ের মাঝে হেরে নব সৃজন-স্বপন,
জ্যোৎস্না-আশিস ঝরে উছলিয়া শশী-থাল॥

Read in Banglish
Nachiche natonath, shonkor mohakal. Lutaiya pore dibaratrir bagh-chal, Alo-chayar bagh-chal. Phenaiya othe neelkonther holahol, Chire pore damini ogni-nagini dol, Dole ishan-meghe dhurjoti-jotajal. Bishom chonde bole domru nrittobeg-e, Lolat-bonhi dole proloyanonde jege. Choron-aghat lege jage shoshane konkal. Se nritto-bhonge gonga-toronge Shongit dule othe oporup ronge, Nritto-uchol jole baje jolod tal. Nritter ghore dhyan-nimilito trinoyon Proloyer majhe here nabo srijon-swopon, Jyotsna-ashish jhore ucholiya shoshi-thal.

Related songs

More songs you may enjoy.

Devotional

Namo Namo Namo Namah He Natanatha

নমো নমো নমো নমঃ হে নটনাথ

Kazi Nazrul Islam

"নমো নমো নমো নমঃ হে নটনাথ! নব ভবনে করো শুভ চরণ-পাত। নৃত্য-ভঙ্গিতে সৃজন-সংগীতে বিশ্বজন-চিতে আনো নব-প্রভাত॥"

Romantic

Madhabi Tole Cholo Madhabika Dol

মাধবী-তলে চলো মাধবিকা দল

Kazi Nazrul Islam

"মাধবী-তলে চলো মাধবিকা দল আইল সুখ-মধুমাস। বহিছে খরতর থর থর মরমর উদাস চৈতি-বাতাস॥"

Devotional

Megh-bihin Khor-boishakhe

মেঘ-বিহীন খর-বৈশাখে

Kazi Nazrul Islam

"মেঘ-বিহীন খর-বৈশাখে তৃষ্ণায় কাতর চাতকী ডাকে॥ সমাধি-মগ্না উমা তপতী রৌদ্র যেন তাঁর তেজঃজ্যোতি"

Romantic

Chandini Rate Kanan Sabhate

চাঁদিনি রাতে কানন-সভাতে

Kazi Nazrul Islam

"চাঁদিনি রাতে কানন-সভাতে আপন হাতে গাঁথিলে মালা। সয়েছি বুকে নিবিড় সুখে তোমার হাতের সূচির জ্বালা॥"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Discussion

Public comments for Nachiche Natonath Shonkor Mohakal are available on the discussion page.

View discussion