নাগরি জিজ্ঞাসি তোমারে
কহ তোমার মানের কথা ভালবাসো করে।
মনে বড় বাঞ্ছা হয় তাহা শুনিবারে
না জানি কী ধন দিয়া ভুলইয়া তোমারে।
প্ৰাণপ্ৰেয়সী রাখি তুমি আইলায় কেমন করে।
তোমারে না দেখিয়া যদি সেই রমণী মরে।
ধর্মের দোহাই দিয়া তোমায় বলি বারে বারে
আমার মত প্ৰেমানলে পুড়িও না তারে।।
সারা নিশি গত করি আসিয়াছ ভোরে
রমণ বলে নিভইল আগুন জ্বালাই ও নারে।
Discussion
Public comments for Nagari Jiggashi Tomare are available on the discussion page.
View discussion