পাইলাম না সই প্ৰাণবন্ধু রে রজনী হইল ভোর
স্বপনে দেখিলাম কাছে জাগিয়া দেখি দূর
কঠিন অবলার বন্ধু কঠিন তার হিয়া
কুলটা বানাইলো মোরে তার প্ৰেমে মজাইয়া
মা ছাড়লাম বাপ ছাড়লাম ছাড়লাম সুয়ামী
ঘরের বাহির করি ফেলি গেলে কই যাই আমি
প্ৰেমানলে অঙ্গ জ্বলে ভিতরে জ্বলে হিয়া
এমন বান্ধব নাই আনিল দেয় নিবাইয়া
চউখ হইলো আন্ধিয়ারা মাথায় দিলো পাক
ভাইবে রাধারমণ বলে শুনগো ধ্বনি রাই
শ্যামচান্দ বন্ধুরে আমি কোথায় গেলে পাই
Discussion
Public comments for Pailam Na Shoy Pranbondhu Re are available on the discussion page.
View discussion