Back to Library
Nostalgic

নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী Nam Amar Kishore Kumar Ganguly

Kishore Kumar

Nam Amar Kishore Kumar Ganguly lyrics by Kishore Kumar (1984). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

ওরে হো … …
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী,
রবি ঠাকুর যে ভাষাতে বলতো কথা, তাই বলি
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী॥

ব্যানার্জী নয়, মুখার্জী নয় — গাঙ্গুলী
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী॥

আহা গল্প হলেও সত্যি কথা, বলছি সবাই শোনো
রূপকাহিনী, রূপকথা নয় আজগুবি নয় কোনো
আমার গানের বন্ধুরা সব, মন দিয়ে আজ শোনো!
এক যে ছিল দুষ্টু ছেলে, বেজায় রকম কালো
কেবল লেখাপড়ায় অষ্টরম্ভা মনটা ছিল ভালো
ও তার মনটা ছিল ভালো
এমনিতে, সে চালাক-চতুর মোটেই সে নয় বোকা
আদর করে ডাকতো সবাই, গাইয়ে বাবু, খোকা।

খাণ্ডোয়া বাসী, বম্বে বাজার
সেই ছেলেটার বাড়ী
তাড়ির দোকান, গাঁজা-গুদাম
সামনে ছিল তারই
পালিয়ে যেত খেলার মাঠে
সেথায় সারা বেলা
বন্ধুরা সব জুটতো এসে
খেলতো নানা খেলা

(সংলাপ)
ওটা আমি গো আমি
ব্যানার্জী নয়, মুখার্জী নয়, চ্যাটার্জী নয় — গ্যাঙার্জী
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী॥

আমি বম্বেবাসী
আজ, প্রবাসী
তবু খাঁটি বাঙ্গালী
নাম আমার কিশোরকুমার গাঙ্গুলী

আমার বাবা ছিলে রাশভারী লোক
বি.এ. বি.এল. কুঞ্জলাল
উঠ্ লে ক্ষেপে যেতেন রেগে
মুখটা যে তার হত লাল
বাবা ছিলেন পেশায় উকিল
নেশায় যে তাঁর ছিল গান
বন্ধুরা সব আসতো, যেতো
বাবার ছিল দরাজ প্রাণ॥

(সংলাপ)
বাবার খুব শখ ছিল। উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন। আর, সেই আসরে,
ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন — খোকা, ওরে খোকা, শুনিয়ে দে সকলকে অশোক আর
দেবিকা রাণীর সেই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান গেয়ে পেয়েছি কত সম্মান,
কত ক্যশ কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন ?
“ম্যায় বন্ কি চিড়িয়া বনকে বন্ বন্ বঁলু রে
ম্যায় বন্ কা পন্ছি বন কে তন্ তন্ তলু রে …”
“দিয়া জ্বালাও জগমগ জগমগ দিয়া জ্বালাও … ”
“নিশীথে যাইও ফুলবনে, ভ্রমরা
নিশীথে যাইও ফুলবনে …”
“হৈ লা-লা ঢিং লা-লা হৈ …”

দাদামণির গান শুনিয়ে পেতাম একটি টাকা
শচিন কর্তার ভাটিয়ালী গেয়ে পেতাম আড়াই টাকা
চুক্তি ছিল সায়গল সাহেবের গানে পাঁচট্ টাকা॥
সবার যিনি অশোর কুমাক —আমার দাদামণি
তাঁর কাছেতেই হাতেখড়ি —আমার পরশমণি
আমার দিদিমণির গানের গলা —মিষ্টি ছিল ভারি
দিদি আমার গানের গুরু —শিষ্য আমি তারই
এমনি করে রঙে-রসে —ভরে ছিল দিনগুলি
ছোটবেলার কিশোর এখন কিশোরকুমার — হারিয়েছে গাঙ্গুলী

(সংলাপ)
হঠাৎ ; হঠাৎ আমার জীবনে উঠল ঝড়। ঝড় না, ঝড় না-কর-আয়কর। আয়কর আমাকে করল
দেশান্তর।
সংসারে সভ সেজে থাকা লাগল না পছন্দ
অবশেষে হয়ে গেলাম স্বামী কিশোরানন্দ
জয় গোবিনদম্ জয় গোপালম্
জয় গোবিনদম্ জয় গোপালম্
পিছে পড় গয়া ইকাম্ ট্যাক্সম্
পিছে পড় গয়া ইকাম্ ট্যাক্সম্ ॥

(সংলাপ)
তারপর অনেক কিছুই ঘটল। কিছু দিলাম, কিছু পেলাম, কিছু হারালাম।
স্মৃতি নামের রেলগাড়িটা পেছন দিকে ছোটে
আমার মনের পর্দাতে সব ছবি হয়ে ওঠে
বেশ তো ছিলাম ছোটবেলায় মায়ের আঁচল তলে
সেই কথাটি ভেবে এখন ভাসি চোখের জলে॥

শিশু ঘুমালে পাড়া জুড়ালো বর্গী এলো দেশে
গানের সুরে ঘুম পাড়াতো মা যে ভালবেসে
ঘুম পাড়ানি ছড়ায় শিশু এখন ঘুমোয় না
তারার দেশে হারিয়ে গেছে — স্নেহময়ী মা॥

Read in Banglish
Ore ho . . . . . . Nam amar Kishorekumar Ganguly, Robi Thakur je bhashate bolto kotha, tai boli Nam amar Kishorekumar Ganguly. Banerjee noy, Mukherjee noy — Ganguly Nam amar Kishorekumar Ganguly. Aha golpo holeo sotti kotha, bolchi sobai shono Rupkahini, rupkotha noy ajgubi noy kono Amar ganer bondhura sob, mon diye aj shono! Ek je chhilo dushtu chhele, bejay rokom kalo Kebol lekhaporay oshtorombha monta chhilo bhalo O tar monta chhilo bhalo Emnite, se chalak-chotur motei se noy boka Ador kore dakto sobai, gaiye babu, khoka. Khandwa basi, Bombay bazar Sei chheleter bari Tarir dokan, ganja-gudam Samne chhilo tari Paliye jeto khelar mathe Sethay sara bela Bondhura sob jutto ese Khelto nana khela (Songlap) Ota ami go ami Banerjee noy, Mukherjee noy, Chatterjee noy — Gangaree Nam amar Kishorekumar Ganguly. Ami Bombay-basi Aj, probasi Tobu khati Bangali Nam amar Kishorekumar Ganguly Amar baba chhilo rashbhari lok B.A. B.L. Kunjalal Uthle khepe jeten rege Mukhta je tar hoto lal Baba chhilen peshay ukil Neshay je tar chhilo gan Bondhura sob asto, jeto Babar chhilo doraj pran. (Songlap) Babar khub shokh chhilo. Ukil bondhuder barite deke ene asor bosaten. Ar, sei asore, ghum theke tene tule amake bolten — khoka, ore khoka, shuniye de sokolke Ashok ar Devika Ranir sei ganta taratari. Ar ami sei asore gan geye peyechi koto somman, koto cash koto kori. Tokhon ami ki gan gaitam janen? “Main ban ki chidiya banke ban ban bolu re Main ban ka panchhi ban ke tan tan talu re . . . .” “Diya jalao jagmag jagmag diya jalao . . . ” “Nishithe jaio phulbone, bhomora Nishithe jaio phulbone . . .” “Hai la-la dhing la-la hai . . .” Dadamonir gan shuniye petam ekti taka Sachin kortar bhatiyali geye petam arai taka Chukti chhilo Saigal saheber gane panchti taka. Sobar jini Ashok Kumar —amar dadamoni Tar kachetei hatekhori —amar poroshmoni Amar didimonir ganer gola —misti chhilo bhari Didi amar ganer guru —shishyo ami tari Emni kore ronge-rose —bhore chhilo dinguli Chhotobelar Kishore ekhon Kishorekumar — hariyeche Ganguly (Songlap) Hothat; hothat amar jibone uthlo jhor. Jhor na, jhor na-kar-aykor. Aykor amake korlo deshantor. Sonsare sob sheje thaka laglo na pochhondo Obosheshe hoye gelam Swami Kishoranando Jai Gobindam Jai Gopalam Jai Gobindam Jai Gopalam Pichhe por gaya income tax-am Pichhe por gaya income tax-am. (Songlap) Tarpor anek kichhui ghotlo. Kichhu dilam, kichhu pelam, kichhu haralam. Smriti namer relgarita pechon dike chhote Amar moner pordate sob chhobi hoye othe Besh to chhilam chhotobelay mayer achol tole Sei kothati bhebe ekhon bhasi chokher jole. Shishu ghumale para juralo borgi elo deshe Ganer sure ghum parato ma je bhalobhese Ghum parani choray shishu ekhon ghumoy na Tarar deshe hariye geche — snehomoyi ma.

Related songs

More songs you may enjoy.

Whimsical

Shing Nei Tobu Nam Tar Singho

শিং নেই তবু নাম তার সিংহ

Kishore Kumar

"শিং নেই তবু নাম তার সিংহ ডিম নেই তবু অশ্বডিম্ব– গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচ্যাকা হাম্বা হাম্বা টিক্ টিক্ টিক্ টিক্ ।"

Joyful

Aaj Ei Din Take

আজ এই দিনটাকে

Kishore Kumar

"আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো।"

Romantic

Hawa Megh Shoraye Phool Jhoraye

হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে

Kishore Kumar

"সংলাপ ॥ দু’চোখে দেখি না তোমায়। তবু আছো, তুমি আছো॥ হাওয়া, মেঘ সরায়ে, ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া"

Melancholic

Se To Elo Na

সে তো এলো না

Kishore Kumar

"সে তো এলো না সে এলো না কেনো এলো না জানি না"

Melancholic

Sedino Akashe Chilo Koto Tara

সেদিনও আকাশে ছিল কত তারা

Kishore Kumar

"সেদিনও আকাশে ছিল কত তারা আজো মনে আছে তোমারি কথা স্মৃতি নয় এতো ঝরা ফুলে যেন ভালোবাসা ভরা তোমারি মমতা"

Melancholic

Ki Ashay Bandhi Khelaghar

কি আশায় বাঁধি খেলাঘর

Kishore Kumar

"কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে"

Discussion

Public comments for Nam Amar Kishore Kumar Ganguly are available on the discussion page.

View discussion