(বন্দনা)
নন্দক নন্দন কদম্বেরি তরুতলে ধীরে ধীরে মুরলি বলাব
সময় সঙ্কেত নিকেতন বইসল বেরি বেরি বোলি পাঠাব
সুন্দরি তোরা লাগি অনুখণে বিকল মুরারি
যমুনাক তীর উপবন উদবেগল ফিরি ফিরি ততহি নিহারি
গোরস বিকে অবইতে যাইতে জনি জনি পুছ বনমারি
তোঁহে মতিমান সুমতি মধুসূদন বচন শুনহ কিছু মোরা
ভনই বিদ্যাপতি শুন বরযৌবতি বন্দহ নন্দকিশোরা
Discussion
Public comments for Nandaka Nandana Kadamberi Tarutale are available on the discussion page.
View discussion