নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে
আথালি পাথালি পানি ছলাৎ ছলাৎ করে রে
আরে খল খলাইয়া হাইসা উঠে বৈঠার হাতল চাইয়া
হাসে, বৈঠার হাতল চাইয়া (হে)
ঢেউয়ের তালে পাওয়ের ফাঁকে নাওয়ের বাদাম কাঁপে
দুরদুরাইয়া মাপে তুফান রোজ তুফান মাপে, মাপে
রোজ তুফান মাপে
তিরলি তিরলি কুলে ভ্রমর-ভ্রমরী খেলে রে
বাদল উদালি খালে পানিতে জমিতে হেলে রে
আয়রে, ঝিলকিনকাইয়া খালর পানি নাচে থৈইয়া থৈইয়া
পানি নাচে থৈইয়া থৈইয়া (হে)
শামলি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খি ডাকে
চিকমিকাইয়া হনুর তুফান সইষ্যা ক্ষেতের ফাঁকে ফাঁকে
সইষ্যা ক্ষেতের ফাঁকে
সোনালি রূপালি রঙে রাঙা হইলো নদী
মিতালী পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে
আয়রে, ছলছলাইয়া চলুক রে নাও মাঝ-দইরা দিয়া
চলুক মাঝ-দইরা দিয়া (হে)
Discussion
Public comments for Nao Chariya De are available on the discussion page.
View discussion