কোনবা দেশে যাওগোরে কন্যা
কোনবা দেশে যাও
কোনবা দেশে উড়াও তোমার
মন পবনের নাও
কন্যা মন পবনের নাও
কোনবা দেশে যাওগোরে কন্যা
কোনবা দেশে যাও
আকাশেতে চন্দ্র কান্দে
তারা কান্দে রইয়া
বনের পশু-পঙ্খি কান্দে
বনেতে বসিয়া
কন্যা, বনেতে বসিয়া
কোন ভাঁটিতে, কোন উজানে
কোন ভাঁটিতে, কোন উজানে
কোন জঙ্গলায় যাও
কন্যা কোন জঙ্গলায় যাও
কোনবা দেশে যাওগোরে কন্যা
কোনবা দেশে যাও
শুন শুন, শুনরে কন্যা
তোমারে কই আগে
দুঃখের বারমাসিরে কন্যা
প্রাণে বড় লাগে
কন্যা প্রাণে বড় লাগে
রইলো কোথায় বাপ-ভাইজান
রইলো কোথায় মা
কন্যা রইলো কোথায় মা
কোনবা দেশে যাওগোরে কন্যা
কোনবা দেশে যাও
কোনবা দেশে উড়াও তোমার
মন পবনের নাও
কন্যা মন পবনের নাও
কোনবা দেশে যাওগোরে কন্যা
কোনবা দেশে যাও
Discussion
Public comments for Konba Deshe Jaogore Konna are available on the discussion page.
View discussion