Back to Library
Devotional

নায়িকা সাধন শুনহ লক্ষণ Nayika Sadhana Shunaho Lakkhon

Dwija Chandidas

Nayika Sadhana Shunaho Lakkhon lyrics by Dwija Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

নায়িকা সাধন, শুনহ লক্ষণ,
যে রূপে সাধিতে হয়।
শুষ্ক কাষ্ঠের সম,
আপন দেহ করিতে হয়।।

সে কালে রমণ, অতি নিত্য করণ,
তাহাতে যে সাধন হবে।
মেঘের বরণ, রতির গঠন,
তখন দেখিতে পাবে।।

সে রতি সাধন, করেন যে জন,
সেই সে রসিক সার।
ভ্রমর হইয়া, সন্ধান পুরিয়া,
মরম বুঝয়ে তার।।

তাহার উপর, জলদ বরণ,
রতির বরণ হয়।
সাধিতে সে রতি, কাহার শকতি,
দ্বিজ চণ্ডীদাসে কয়।।

Read in Banglish
Nayika sadhan, shunaho lakkhon, Je rupe sadhite hoy. Shushko kasther somo, Apon deho korite hoy. Se kale romon, oti nityo koron, Tahate je sadhon hobe. Megher boron, rotir gathon, Tokhon dekhite pabe. Se roti sadhon, koren je jon, Shei se roshik sar. Bhromor hoiya, shondhan puriya, Morom bujhaye tar. Tahar upor, jolod boron, Rotir boron hoy. Sadhite se roti, kahar shokoti, Dwijo Chandidase koy.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Sujoner Sone Aner Piriti

সুজনের সনে আনের পিরীতি কহিতে পরাণ ফাটে

Dwija Chandidas

"সুজনের সনে, আনের পিরীতি, কহিতে পরাণ ফাটে। জিহ্বার সহিত, দন্তের পিরীতি, সময় পাইলে কাটে।।"

Mystical

Purush Prokriti Donhe Ek Riti Se Roti Sadhite Hoy

পুরুষ প্রকৃতি দোঁহে এক রীতি সে রতি সাধিতে হয়

Dwija Chandidas

"পুরুষ প্রকৃতি, দোঁহে এক রীতি, সে রতি সাধিতে হয়। পুরুষেরি যুতে,নায়িকার রীতে, যেমতে সংযোগ পায়।।"

Philosophical

Hoile Sujati Puruseri Riti

হইলে সুজাতি পুরুষেরি রীতি যে জাতি নায়িকা হয়

Dwija Chandidas

"হইলে সুজাতি, পুরুষেরি রীতি, যে জাতি নায়িকা হয়। আশ্রয় লইলে, সিদ্ধ রতি মিলে, কখন বিফল নয়।।"

Devotional

Shyam Sundar Swaran Amar

শ্যাম সুন্দর স্মরণ আমার শ্যাম শ্যাম সদা সার

Dwija Chandidas

"শ্যাম সুন্দর, স্মরণ আমার, শ্যাম শ্যাম সদা সার। শ্যাম সে জীবন, শ্যাম প্রাণধন, শ্যাম সে গলার হার।।"

Devotional

Madhura Purete Dham

মধুরা পুরেতে ধাম

Dwija Chandidas

"মধুরা পুরেতে ধাম, কপটে বলয়ে শ্যাম, আইলাম এই বৃন্দাবনে। মম মনে বাঞ্ছা এই,সকল তোমারে কই, শুন শুন বলি তোমা স্থানে।।"

Devotional

Rayer Bochon Shuni Sokhigon

রাইয়ের বচন শুনি সখীগণ আনল যমুনা বারি

Dwija Chandidas

"রাইয়ের বচন, শুনি সখীগণ, আনল যমুনা বারি। নাগর সুন্দর,সিনান করল, উলসিত ভেল গোরি।।"

Discussion

Public comments for Nayika Sadhana Shunaho Lakkhon are available on the discussion page.

View discussion