Back to Library
Mystical

পুরুষ প্রকৃতি দোঁহে এক রীতি সে রতি সাধিতে হয় Purush Prokriti Donhe Ek Riti Se Roti Sadhite Hoy

Dwija Chandidas

Purush Prokriti Donhe Ek Riti Se Roti Sadhite Hoy lyrics by Dwija Chandidas. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album

Single

Release

Unknown

ধরণ
পদাবলী
Lyrics

রাগাত্মিক ।।
পুরুষ প্রকৃতি, দোঁহে এক রীতি,
সে রতি সাধিতে হয়।
পুরুষেরি যুতে,নায়িকার রীতে,
যেমতে সংযোগ পায়।।

পুরুষ সিংহেতে, পদ্মিনী নারীতে,
সে সাধন উপজয়।
স্বজাতি অনুগা, সোণাতে সোহাগা,
পাইলে গলিয়া যায়।।

যে জাতি যুবতী,সাধিতে সে রতি,
কুজাতি পুরুষে ধরে।
কণ্টকে যেমত,পুষ্প হয় ক্ষত,
হৃদয় ফাটিয়া মরে।।

পুরুষ তেমতি, নারী হীন জাতি,
রতির আশ্রয় লয়।
ভূতে ধরে তারে,মরে ঘুরে ফিরে,
দ্বিজ চণ্ডীদাসে কয়।।

Read in Banglish
Ragatmika .. Purush prokriti, donhe ek riti, se roti sadhite hoy. Purusheri jute, nayikar rite, jemote sonjog pay. Purush singhete, podmini narite, se sadhon upojoy. Swajati onuga, sonate sohaga, paile goliya jay. Je jati juboti, sadhite se roti, kujati purushe dhore. Kontoke jemot, puspo hoy khoto, hridoy fatiya more. Purush temoti, nari hin jati, rotir ashroy loy. Bhute dhore tare, more ghure fire, dwijo Chandidase koy.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Sujoner Sone Aner Piriti

সুজনের সনে আনের পিরীতি কহিতে পরাণ ফাটে

Dwija Chandidas

"সুজনের সনে, আনের পিরীতি, কহিতে পরাণ ফাটে। জিহ্বার সহিত, দন্তের পিরীতি, সময় পাইলে কাটে।।"

Devotional

Nayika Sadhana Shunaho Lakkhon

নায়িকা সাধন শুনহ লক্ষণ

Dwija Chandidas

"নায়িকা সাধন, শুনহ লক্ষণ, যে রূপে সাধিতে হয়। শুষ্ক কাষ্ঠের সম, আপন দেহ করিতে হয়।।"

Philosophical

Hoile Sujati Puruseri Riti

হইলে সুজাতি পুরুষেরি রীতি যে জাতি নায়িকা হয়

Dwija Chandidas

"হইলে সুজাতি, পুরুষেরি রীতি, যে জাতি নায়িকা হয়। আশ্রয় লইলে, সিদ্ধ রতি মিলে, কখন বিফল নয়।।"

Devotional

Shyam Sundar Swaran Amar

শ্যাম সুন্দর স্মরণ আমার শ্যাম শ্যাম সদা সার

Dwija Chandidas

"শ্যাম সুন্দর, স্মরণ আমার, শ্যাম শ্যাম সদা সার। শ্যাম সে জীবন, শ্যাম প্রাণধন, শ্যাম সে গলার হার।।"

Devotional

Brahmanda Byapiya Achhaye Je Jon

ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন

Dwija Chandidas

"ব্রহ্মাণ্ড ব্যাপিয়া, আছয়ে যে জন, কেহ না দেখয়ে তারে। প্রেমের পিরীতি, যে জন জানয়ে, সেই সে পাইতে পারে।।"

Devotional

Madhura Purete Dham

মধুরা পুরেতে ধাম

Dwija Chandidas

"মধুরা পুরেতে ধাম, কপটে বলয়ে শ্যাম, আইলাম এই বৃন্দাবনে। মম মনে বাঞ্ছা এই,সকল তোমারে কই, শুন শুন বলি তোমা স্থানে।।"

Discussion

Public comments for Purush Prokriti Donhe Ek Riti Se Roti Sadhite Hoy are available on the discussion page.

View discussion