নীল আকাশের নিচে আমি
রাস্তা চলেছি একা ।
এই সবুজের শ্যামল মায়ায়
দৃষ্টি পড়েছে ঢাকা ।।
শনশন বাতাসের গুঞ্জণ
হলো চঞ্চল করে এই মন ।
আহা…ও হো হো… আহা হা হা ও হো…
ডাক দিয়ে যায় কার দুটি চোখ
স্বপ্ন কাজল মাখা ।।
ঝুরুঝুরু বকুলের গন্ধে
এই মৌমাছি দোলে একি ছন্দে ।
আহা…ও হো হো…আহা হা হা ও হো…
বউ কথা কও ডাকে কেন
বউ কি দেবে দেখা ।।
Discussion
Public comments for Neel Akasher Niche Ami are available on the discussion page.
View discussion