নিজগুণে দয়া করে
আইছে শ্যাম কালার চান
তারে দেখে হইলো শীতল
আমার তাপিত পরাণ।।
সাজাইয়াছি ফুল বিছানা
তাহার ও লাগিয়া
সোহাগি মালা গেঁথেছি
বকুল ফুল দিয়া
দু- জন মিলে বাসর শয্যায়
গাইবো প্রেমের গান।।
জল বিহীন জল ডাঙায়
বাঁচে না রে মীন
আমিও বাঁচিবো না রে
প্রাণবন্ধু বিহীন
প্রাণ শ্যাম কালার চান্দের নামে
সঁপলাম মনপ্রাণ।।
বাসর শয্যা করবো দুজন
মিলিয়া আমরা
প্রভাত হলে যাইবে শ্যাম চান
করে নৈরশারা
বাঁচিবো না তারে ছাড়া
পাগল নাঈমের স্লোগান।।
Discussion
Public comments for Nijogune Doya Kore are available on the discussion page.
View discussion