Back to Library
Soulful

নিখোঁজ ঈশ্বর অথবা এক বন্ধুর খোঁজে Nikhoj Isshor Othoba Ek Bondhur Khoje

Old School

Nikhoj Isshor Othoba Ek Bondhur Khoje lyrics by Old School (2011). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album

Single

Release

2011

কণ্ঠশিল্পী
মোবাশ্বের চৌধুরী
ধরণ
আধুনিক
Lyrics

হয়তো আমি হারিয়েছি পথ
হয়তো আমি একা
প্রতিটি মোরে খুজছি তবু
হয়তো হবে দেখা(২)

হয়তো এখন গরম ভীষণ
শার্টটা ভেজা ঘামে
তবু হাতে শুকনো আছে
স্বপ্নভরা খামে
হয়তো আজও মেঘ করেছে
হয়তো আজও মেঘ করেছে
হবে না বৃষ্টি তবু

এসো আমার শহর জুড়ে
নেমে এসো প্রাণে
এসো আমার রাস্তা জুড়ে
অসহ্যকর জ্যামে
এসো তুমি ঐ ভিখারীর
এসো তুমি ঐ ভিখারীর
বাড়িয়ে দেওয়া হাতে
ফুঠপাথে ঘুমিয়ে থাকা
টোকাই ছেলের রাতে

হয়তো তুমি রাগ করো না
তবুও তুমি একা
ঠিক করেছো এই আমাকে
আর দেবেনা দেখা
হয়তো তুমি চাইছো ভীষণ
আমায় ফাঁকি দিতে
আমায় ভীষণ একা করে
পথে ঠেলে দিতে
বেশ করেছ, হাঁটছি নাহয়
বেশ করেছ, হাঁটছি নাহয়
কয়েকটা দিন খুজে
তবু তুমি এসো আবার
পথিক বন্ধু সেজে

Read in Banglish
Hoyto ami hariyechi poth Hoyto ami eka Protiti more khujchi tobu Hoyto hobe dekha (2) Hoyto ekhon gorom bhishon Shirt-ta bheja ghame Tobu hate shukno ache Sopnobhora khame Hoyto aajo megh koreche Hoyto aajo megh koreche Hobe na brishti tobu Esho amar shohor jure Neme esho prane Esho amar rasta jure Oshojjokor jame Esho tumi oi bhikharir Esho tumi oi bhikharir Bariye dewa hate Footpathe ghumiye thaka Tokai cheler raate Hoyto tumi raag koro na Tobu-o tumi eka Thik korecho ei amake Ar debena dekha Hoyto tumi chaicho bhishon Amay phaki dite Amay bhishon eka kore Pothe thele dite Besh korecho, hat-chi nahoy Besh korecho, hat-chi nahoy Koyek-ta din khuje Tobu tumi esho abar Pothik bondhu sheje

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Aaj Raate Kono Rupkotha Nei

আজ রাতে কোনো রূপকথা নেই

Old School

"চাঁদমামা আজ বড্ড একা বড় হয়েছি আমি রোজ রাতে আর হয়না কথা হয়না নেওয়া হামি।"

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Reflective

Abohoman

আবহমান

Black

"দিনের মধ্যে ঘর, আর ঘরের মধ্যে কে? যারা যারা ছিল তারা কবে গেছে সরে আরও একটা বাঁক পেরোলেই নদী আরও একটা দিন ফুরনোর পর"

Melancholic

Hawker

হকার

LRB

"পেপার পেপার পেপার পেপার একটি হকার কেউ নেই তার সকাল হলেই ছুটোছুটি"

Melancholic

Sedino Akashe Chilo Chand

সেদিনও আকাশে ছিলো চাঁদ

Ark

"সেদিনও আকাশে ছিলো চাঁদ হৃদয়ের বন্ধরে ছিলে তুমি আজ আমার আকাশে একরাশ কালো মেঘ হৃদয়টা ধূ ধূ মরুভূমি"

Melancholic

Shesh Bikeler Aloy

শেষ বিকেলের আলোয়

Miles

"শেষ বিকেলের আলোয় বিষাদ সন্ধ্যায় চলতে চলতে এই পথে হঠাত্‌ প্রশ্ন জাগে"

Discussion

Public comments for Nikhoj Isshor Othoba Ek Bondhur Khoje are available on the discussion page.

View discussion