নিরালা দুপুর Nirala Dupur

এই নিরালা দুপুর
টিপ টিপ টাপুর টুপুর
যেন প্রেমিকা নূপুর পরে হঠাৎ এসেছে মোর গাঁয়
থাকে না বেশিক্ষণ, ক্ষণিকের শিহরণ
যেন রনন লাগিয়ে চলে যায়
এই নিরালা দুপুর

ছাদের ওপর বৃষ্টি পড়ে অদ্ভুত সোদা গন্ধ ছড়ায়
মন চলে যায় চোখকে ফেলে দূরে ( দূরে )
মাকে খুঁজছে দুষ্টু বাছুর টিপটিপটিপ টাপুর টাপুর
পাখনা ভেজা পায়রা আস্তানা খোঁজে
দূরে হাইওয়ের হাতছানি
ছোটো হতে হতে উধাও লোকাল বাস
চোখ চলে যায় আলের ধারে
মাথালি মাথায় বাদামী শরীর
কাঁধে জোয়াল কে করছে চাষ ?
এই নিরালা দুপুর

ঘুম ঘুম ভাত ঘুম ঘুমোয় গোটা গ্রাম
এদিকে বৃষ্টিকে পেয়ে সোহাগী জামগাছ
জল টলটল তেতুলবোনায় অলস দুপুরে একটা কোনায়
হাতে ছিপ কে ধরছে মাছ
এই নিরালা দুপুর

বাংলিশ/Banglish

Ei nirala dupur Tip tip tapur tupur Jeno premika nupur pore hothat esheche mor gaay Thake na beshikkhon, khoniker shihoron Jeno ronon lagiye chole jay Ei nirala dupur Chader opor brishti pore odbhut soda gondho choray Mon chole jay chokhke phele dure ( dure ) Maake khujche dushtu bachur tiptiptip tapur tapur Pakhna bheja payra astana khoje Dure highway-er hatchani Choto hote hote udhao local bus Chokh chole jay aler dhare Mathali mathay badami shorir Kandhe joyal ke korche chash? Ei nirala dupur Ghum ghum bhat ghum ghumoy gota gram Edike brishtike peye sohagi jamgach Jol toltol tetulbonay olos dupure ekta konay Hate chip ke dhorche mach Ei nirala dupur

Discussion

Public comments for Nirala Dupur are available on the discussion page.

View discussion