নিশীথে যাইও ফুলবনে রে ভ্ৰমরা।।
নয় দরজা করে বন্ধ লইওরে ফুলের গন্ধ
নিরলে বসিয়া রে মন ভ্ৰমরা।।
একটি গাছের ডাল পাতা নাই তার কোনো কাল
বেটু ছাড়া ধরছে ফুলের কলি রে মন ভ্ৰমরা।।
ডাল আছে পাতা নাই এ ফুল ফুটিয়াছে সই
পদ্ম যেন ভাসে গঙ্গার জলে রে ভ্রমরা।।
ভাইবে রাধারমণ বলে ঢেউ উঠিল আপন মনে
সে গান ভাবিক ছাড়া বুঝবে না পণ্ডিতেরে।।
Discussion
Public comments for Nishithe Jaiyo Phulbone are available on the discussion page.
View discussion