সুখের নিশিরে বিলয় করি প্রভাত হইও না
তুমি নারী হইয়ে নারীর কোন বেদন জানি না।
ও নিশি রে আমার একটা কথা রাখা আঁধার হইয়া থাক
প্ৰভাত কালে যাবে ফেইলে কেনো নিশিরে।
তুমি যদি হও রে প্রভাত আমার বুকে দিয়ে আঘাত
তুমি নারী বধের পাতাকিনী হবে রে
ও নিশি রে রাত্র প্রভাতকালে কোকিলায় পঞ্চম বলে
বিনয় কইরমু কোকিলার চরণে নিশিরে।
ভাইবে রাধারমণ বলে রাই ধইরাছে শ্যামের গলে
আমি কেমনে তোরে করিতাম বিদায় রে।
Discussion
Public comments for Sukher Nishire Biloy Kori Probhat Hoio Na are available on the discussion page.
View discussion