বাঁশি কে বাজাইয়া যায় Bashi Ke Bajaiya Jay

বাঁশি কে বাজাইয়া যায়–
এমন সুখের বাঁশিয়ে রাধারে জাগায়।

আর রাস্তায় চলিয়ে কিষ্ণে
বাঁশিয়ে দিলা টান।
ওয়রে ঘরে থাকি শ্ৰীরাধিকার
উড়াইলা পরান।।

আর মন্দিরে সামাইয়া কিষ্ণে
চারিপানে চায় :
ওয়রে হাতের বাঁশি ভূমিত থইয়া
রাধারে জাগায়।।

আর ঘুম ঘুম করিয়া কিষ্ণে
মুখে দিলা পান।
ও রাধারমণ বলে,
শ্ৰীরাধিকায় যৈবন কইলা দান।

বাংলিশ/Banglish

Bashi ke bajaiya jay– Emon sukher bashiye radhare jagay. Ar rastay choliye kishne Bashiye dila tan. Oyre ghore thaki sriradhikar Uraila poran.. Ar mondire shamaiya kishne Charipane chay : Oyre hater bashi bhumito thoia Radhare jagay.. Ar ghum ghum koriya kishne Mukhe dila pan. O radharamon bole, Sriradhikay joibon koila dan.

Discussion

Public comments for Bashi Ke Bajaiya Jay are available on the discussion page.

View discussion