নওল কিশোরী গো
কিবা রূপ পেখনু আজ,
থির বিজুরী ঐ
নয়ানে বয়ানে একি লাজ।
ও তো আঁখি নয় ওগো ললিতে—
দুটি ভ্রমর বসেছে যেন দুটি কলিতে,
লাগিছে মধুর তব এই নব সাজ।
নিলাজ বাঁশীর ডাকে ইতি-উতি চাও,
ময়ূরী হেলায়ে গ্রীবা বলে কোথা যাও,
জলকে যাওয়া নয় এত ছলনা—
কত চতুরালী জানো তুমি ওগো ললনা,
জীবনে আসেনি আগে এই ভরা সাঁঝ।
Discussion
Public comments for Nol Kishori Go Kiba Rup Pekhnu Aaj are available on the discussion page.
View discussion