আর কত রহিব শুধু পথ চেয়ে।
আমার আকাশ হয়না তো নীল
মেঘে মেঘে রয় ছেয়ে।
বকুলের মুকুলে নেই কেন গুন গুন
মাধবীর স্বপ্নে আসেনা তো ফাল্গুন
কিসের আশায় তবু জেগে রই
বেদনারই গান গেয়ে।
হাসি ভুলে আর কত কাঁদি
বালুচরে মিছে ঘর বাঁধি।
অবহেলা পেয়ে আমি আঁখিজলে সিক্ত
অসহায় এই আমি কত যেন রিক্ত
ঝড়ের আঘাতে হাল ভেঙ্গে যায়
খেয়া তবু যাই বেয়ে।
Discussion
Public comments for Ar Koto Rohibo Shudhu Poth Cheye are available on the discussion page.
View discussion